৫ বছর পর ফের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান শুরু

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৯:৪১

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বছর অপারেশন শুরু হয়েছে। রবিবার (২১ আগস্ট) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

৫ বছর পর ফের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান শুরু

তিনি জানান, নারীদের সিজারিয়ান মায়েদের জন্য ওটি সেকশন চালু করা হয়েছে। রবিবার দুপুরে শ্রাবণী আক্তার নামে এক মায়ের সিজারের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়। গাইনি বিশেষজ্ঞ ডা. শায়লা নাজনীনের নেতৃত্বে ডা. তাসীন ইশরাক ও ডা. রাবেয়া খানের অংশগ্রহণে এই সিজারিয়ান অপারেশন শুরু হয়।

ডা. মাহমুদুল হাসান আরও জানান, ২০১৭ সালে একবার সিজার শুরু করা হলেও গাইনি চিকিৎসকের অভাবে সেটি বন্ধ হয়ে যায়। যা আর চালু করা সম্ভব হয়নি। এখন গাইনি চিকিৎসক রয়েছে। এখন থেকে এখানে সপ্তাহের শনি ও রবিবার দুইদিন সিজারিয়ান কার্যক্রম চলবে।    

ইত্তেফাক/এমএএম