অনুষ্ঠিত হলো জেসিআই বাংলাদেশ একাডেমি  

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৫:৩৬

গত ১৯ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হলো জেসিআই বাংলাদেশ একাডেমি। “আজকের এবং আগামীকালের জন্য নেতৃত্ব” - এই মূল ভাবনায় অনুপ্রানিত হয়ে জেসিআই বাংলাদেশ এ বছরের সর্ববৃহৎ একাডেমীর আয়োজন করে। দুই দিন ব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহন করে জেসিআই বাংলাদেশের ২০০ জনেরও অধিক সদস্য। 

দুই দিনব্যাপী এই একাডেমিতে একাধিক ইন্টারেক্টিভ সেশন পরিচালিত হয়। সেশন পরিচালনা করেন সাবরিনা রহমান, কাজী এম আহমেদ, মো. আশিকুজ্জামান, মাকসুদা আক্তার মৌ, হুমাইরা খান এবং আলমাসুর রহমান সহ বিশিষ্ট প্রশিক্ষক এবং বক্তাদের দ্বারা। 

জেসিআই বাংলাদেশ একাডেমি অনুষ্ঠান।

গালা অনুষ্ঠানটির সভাপতিত্ব  করেন ২০২২ জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট যিনি সমস্ত অংশগ্রহণকারীদের তার সাফল্যের কথা দিয়ে অনুপ্রাণিত করেন। এই বছরের জেসিআই বাংলাদেশ একাডেমিতে ইভেন্ট ডিরেক্টর ছিলেন রুমানা চৌধুরী, ২০২২ ন্যাশনাল ট্রেনিং কমিশনার এবং একাডেমির কনভেনার ছিলেন এরফান হক, ২০২২ ন্যাশনাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্যা ন্যাশনাল প্রেসিডেন্ট।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন এবং প্লাটিনাম স্পন্সর ছিল প্রভাতী  ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আর আর ক্যাবেল।

জেসিআই বাংলাদেশ একাডেমি অনুষ্ঠান।

জেসিআই বাংলাদেশ আগামী দিনেও তার সদস্যদের জন্য উন্নয়নের সুযোগ প্রদান অব্যাহত রাখার পরিকল্পনা করছে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) হল  ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাদার এবং নেতাদের একটি বিশ্বব্যাপী সংগঠন যারা তাদের সম্প্রদায়ে প্রভাব তৈরি করতে নিযুক্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটি ১০০ টিরও বেশি দেশে বিদ্যমান  এবং সারা বিশ্বে ২০০,০০০ এরও বেশি সদস্য রয়েছে।জেসিআই ইতিবাচক পরিবর্তন সৃষ্টির জন্য প্রয়োজনীয় নেতৃত্বের দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা, ফেলোশিপ এবং উদ্যোক্তাদের বিকাশের সুযোগ প্রদান করে। জেসিআই বাংলাদেশ সারা বাংলাদেশে ২০০০-এর বেশি সদস্যের সংখ্যা সহ ২৭টি স্থানীয় সংস্থার সাথে বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনা করছে।

ইত্তেফাক/ইআ