বরিশালের বাকেরগঞ্জে পানিতে ডুবে রোহান (৫) ও সাইমুন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ আগস্ট) সোমবার বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু রোহান ও সাইমুন ওই এলাকার মো. মনির হাওলাদার ও শাহিন হাওলাদারের ছেলে ও তারা আপন চাচাত ভাই।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, বিকালে পরিবারের অগোচরে পুকুর ঘাটে খেলা করতে গিয়ে পানিতে ডুবে যায় এরপর প্রায় ৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর তাদের বাড়ীর পুকুর থেকে ডুবন্ত লাশ উদ্ধার করা হয়।

