সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার করা ফাইল খোলা যাবে না বলে জানিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ আগস্ট) জার্মান সংবাদমাধ্যম ডয়চেভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। সেখান থেকে বিপুল পরিমাণ ফাইল জব্দ করা হয়।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, আদালতকে ট্রাম্পের আইনজীবী জানান, সাবেক প্রেসিডেন্টের ওই ফাইলগুলি গুরুত্বপূর্ণ। তৃতীয় ব্যক্তি বা সংস্থার উপস্থিতিতে যেন ওই ফাইল খোলা হয়। নাহলে তদন্ত যথেষ্ট বিশ্বাসযোগ্য হবে না। আদালত ট্রাম্পের আইনজীবীর আবেদন মঞ্জুর করেছেন।
এফবিআই ট্রাম্পের বাড়ি থেকে যা জব্দ করেছে তার একটি তালিকা চাওয়া হয়েছে। আদালত এফবিআই-কে সেই তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ট্রাম্পের বাড়ি থেকে উদ্ওয়া ধার হফাইলে কী আছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। সরাসরি এবিষয়ে কেউ কোনো কথা না বললেও এফবিআই জানিয়েছে, ওই ফাইলে পরমাণু অস্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি আছে।
তবে ট্রাম্পের পক্ষ থেকে এবিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ডয়চে ভেলে জানায়, আগামী নির্বাচনে লড়ার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির ভোটে অংশ নেয়ার জন্য প্রস্তুত তিনি।
