বিজয়নগরে বহুতল ভবনে আগুন

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ২১:০৪

রাজধানীর বিজয়নগরের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার পর ওই ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, এদিন সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বিজয়নগরের একটি ভবনে আগুন লাগার সংবাদ পাই। ওই ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুই দফায় তিনটি ও পাঁচটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ইত্তেফাক/জেডএইচডি