ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পর পুকুরে ভেসে উঠলো শিশুর মরদেহ

আপডেট : ১২ জুন ২০১৯, ১৪:৩২

নিখোঁজের পর ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের একটি পুকুর থেকে  রায়হান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে  শহরের মেড্ডা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার রানা মিয়ার ছেলে।

বুধবার  সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া ১নং ফাঁড়ির ইনচার্জ মোঃ নূরুজ্জামান। তিনি জানান, জানান, মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে শিশু রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়ার পর অবশেষে মাইকিং করা হয়। তারপরও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। রাত তিনটার দিকে পুকুরে তার মরদেহ ভেসে ওঠতে দেখে স্থানীয়দের মাধ্যমে তার পরিবারকে খবর দেয়া হয়।

আরও পড়ুন: খোকসায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআরএম