‘মায়া দ্য বি: দ্য হানি গেমস’

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৮:৪৭

গুণী এক ছোট্ট মৌমাছি মায়া। সে তার বন্ধু উইলিকে নিয়ে রাজ্যের মধু রক্ষা করতে ‘দ্য হানি গেম’-এ অংশ নেয়। অন্য রাজ্যের রানি মৌমাছি এম্প্রেস মায়াদের রাজ্যের সব মধু কেড়ে নিতে চক্রান্ত করতে থাকে।

মায়াকে সে শর্ত জুড়ে দেয় যে, মায়া প্রতিযোগিতায় জয়ী হলে ওদের মধু কেড়ে নেওয়া হবে না। প্রতিযোগিতার মধ্যে অনেক ষড়যন্ত্র চলতে থাকলেও মায়া হার মানে না। নতুন কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে সে একের পর এক খেলায় অংশ নিতে থাকে।

মায়া তার চমৎকার ব্যবহার দিয়ে শত্রুদের মন জয় করে নেয়। মায়া ও তার বন্ধুদের হানি গেম-এ অংশগ্রহণ ও দুঃসাহসিক অভিযানের গল্প ‘মায়া দ্য বি: দ্য হানি গেমস’। দুরন্ত টিভিতে সিনেমাটির বাংলা প্রিমিয়ার হবে আগামীকাল বিকেল ৩টায়।

ইত্তেফাক/এমআর