কোহলির জন্য দোয়া চাইলেন শাহীন আফ্রিদি, ভিডিও ভাইরাল 

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৮:৪১

ভারত-পকিস্তান হাইভোল্টেজ ম্যচের আগে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি ও পাকিস্তানের তরুণ পেসার শাহীন আফ্রিদি। এই সাক্ষাতের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ভিডিও দেখে প্রশংসা করেছেন দুই দেশের সমর্থকরা। খবর খালিজ টাইমসের। 

ভিডিওতে দেখা যায়, বিরাট কোহলি এসে করমর্দনের উদ্দেশে হাত বাড়িয়ে দেন আফ্রিদির দিকে। এরপর বেশ কিছুক্ষণ কথা বলেন তারা। 

শেষদিকে আফ্রিদি বিরাটকে বলেন, আপনার জন্য দোয়া করছি যেন আপনি ফর্মে ফিরেন। অন্যদিকে কোহলি উত্তরে বলেন, নিজের যত্ন নাও, দ্রুত সুস্থ হয়ে ওঠো।

 ভিডিওটি পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের টুইটার পেজে শেয়ার করেছে। সেখানে অনেক ব্যবহারকারী তাদের প্রশংসা করেছেন। 

এবারের এশিয়া কাপে হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারবেন না শাহীন আফ্রিদি। আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। সেইসঙ্গে এবারের এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তানের ম্যাচ মাঠে গড়াবে ২৮ আগস্ট। 

ইত্তেফাক/এসআর