জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শোক দিবস উপলক্ষে মালদ্বীপ আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের সি বিলিং এর হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোক সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. নুরে আলম রিন্টুর সঞ্চালনায় সভাপতি আলহাজ্ব দুলাল মাতবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইকমিশনের দ্বিতীয় সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, মালদ্বীপ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা ব্যবসায়ী মজিবুর রহমান।
হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান
জানিয়ে বলেন, বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, জাতির পিতাকে মানুষ কখনো ভুলতে পারবে না।
আলোচনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সহ-সভাপতি শাহা জালাল শিকদার, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন।
