চীফ হুইপের উপজেলা কৃষি প্রশিক্ষণ ভবনসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন 

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ২১:০৫

মাদারীপুরের শিবচর উপজেলা কৃষি প্রশিক্ষণ ভবনের শুভ উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। শনিবার (২৭ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, উপজেলা পর্যায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রযুক্তি হস্তান্তর প্রকল্প পরিচালক মো. তাজুল ইসলাম, মাদারীপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোল্যা রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়সহ আরও অনেকেই।

একইদিন চীফ হুইপ শিবচরের দত্তপাড়ায় মাহফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে সালেহ কল্যান ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২০১৯ সালের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন । 

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।  এছাড়াও চীফ হুইপ ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর,সালেহ আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ,ইলিয়াস আহমেদ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও উভয় স্কুলে ম্যানেজিং কমিটি শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকদের সাথে মতবিনিময় এবং উপজেলার বিভিন্ন ক্লাবের মাঝে অনুদান বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

ইত্তেফাক/জেডএইচডি