খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৫:৩১

খুলনায় খা‌দিজা খাতুন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ আগস্ট) সকালে নগরীর সোনাডাঙ্গা হা‌ফিজনগর এলাকার নিজ বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার ক‌রে। নিহত খাদিজা হাফিজনগর ইউ‌সেফ টেকনিক্যাল স্কুল গলির মা‌হি শেখের বাড়ির ভাড়াটিয়া আসলাম ঢালীর মে‌য়ে। তিনি খুলনা কলেজের দ্বিতীয় ইন্টারমিডিয়েট বর্ষের ছাত্রী ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টার দি‌কে খাদিজাদের বাসায় কেউ ছিল না। ওই সম‌য়ে তিনি ঘরের চালের বাতার সাথে ওড়না পেঁচি‌য়ে আত্মহত্যা করেন।

সোনাডাঙ্গা থানার এসআই মো. ফরহাদ হোসেন বলেন, সকাল ১০টার দি‌কে স্থানীয়‌দের মাধ্যমে সংবাদ জেনে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ক‌রে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ ক‌রা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ব‌লেন, খাদিজা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ‌

ইত্তেফাক/এমএএম