রাজধানীতে সোমবারের লোডশেডিং শিডিউল

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৯:৩০

প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সোমবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং, চলবে রাত ১০টা পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) সোমবারের লোডশেডিং শিডিউল না জানালেও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে।

ডিপিডিসির আওতাভুক্ত এলাকার গ্রাহকরা লোডশেডিং শিডিউল দেখতে ক্লিক করুন এখানে।

ইত্তেফাক/এমএএম