যুক্তরাষ্ট্রের পৃথক স্থানে এলোপাতাড়ি গুলিতে নিহত ৬

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৭:২১

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও হিউস্টন শহরে এলোপাতাড়ি গুলিতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।  

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে এসব ঘটনা ঘটেছে। বন্দুকধারীর গুলিতে ডেট্রয়েটে তিন জন ও হিউস্টোনে তিন জন নিহত হয়েছেন।

মিডওয়েস্টার্ন সিটির পুলিশ প্রধান জেমস হোয়াইট বলেন, ‘হামলাকারীর গুলিতে নিহত তিনজনের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তাদের রোববার ভোরে শহরের পৃথক স্থানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।’

হিউস্টনের পুলিশ প্রধান ট্রয় ফিনার গণমাধ্যমকে জানান, হামলাকারী বেশ কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এরপর অপেক্ষা করতে থাকে কখন সেসব বাড়ি থেকে লোকজন বের হবে। লোকজন বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সে গুলি চালায়।’

 

ইত্তেফাক/মাহি