করোনা শনাক্ত ১৭২ 

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৬:০০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ১৭২ জনের করোনা শনাক্ত হয়। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৮। আগের দিন এ হার ছিল ৪ দশমিক ৭৪।

ছবি: আব্দুল গনি

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১১ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ২০১ জন। মারা গেছেন ২৯ হাজার ৩২৩ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এএএম