মাহমুদউল্লাহ-মোসাদ্দেকের জুটি ভাঙলেন রশিদ

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২১:৪৯

মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল বাংলাদেশ। বাংলাদেশের স্কোর ৫৩ রান থাকতে ৫ উইকেট হারিয়ে দুজনের ষষ্ঠ উইকেট জুটি শুরু হয়েছিল। তবে সেটিও স্থায়ী হলো না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৯৫ রান। রশিদ খানের শিকার হয়ে মাহমুদউল্লাহ ২৭ বলে ২৫ রান করে ক্রিজে ফিরে গেছেন। মোসাদ্দেক ১৯ বলে ৩১ রান করে অপরাজিত রয়েছেন। ব্যাটিংয়ে নেমেছেন মেহেদী হাসান।

এর আগে আফগানিস্তানের হয়ে শুরু থেকেই ঘূর্ণির ঝলক দেখান মুজিব উর রহমান। এই লেগস্পিনার দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও এনামুল হকের পর টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকেও তুলে নেন। এরপর আরেক তারকা স্পিনার রশিদ খান মুশফিকুর রহিমকে বিদায় করেন। রশিদ খানের আরেক ওভারে সর্বশেষ শিকার হয় আফিফ হোসেন।

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।

ইত্তেফাক/এসটিএম