দুই অতিরিক্ত আইজিপি ও এক ডিআইজিকে বদলি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০

পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদার দুই কর্মকর্তা ও উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন।

বদলি কর্মকর্তাদের মধ্যে- এন্টিটেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসানকে পুলিশ সদরদপ্তরে (প্রশাসন) দায়িত্ব দেওয়া হয়েছে। আর এন্টিটেররিজম ইউনিটের প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিনকে।

এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ডিআইজি জামিল আহমেদকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম