ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২ 

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৬:০৩

ঢাকা-হালুয়াঘাট সড়কের ফুলপুর উপজেলার ধলিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন যাত্রী আহতের ঘটনা ঘটেছে। 

বুধবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে হালুয়াঘাটগামী যাত্রীবাহী বাস (ময়মনসিংহ ব-১১-০১৯৪) ও ময়মনসিংহগামী পিকআপের (ঢাকা মেট্রো ন-১৫-২৯১৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ব্যাটারিচালিত একটি অটোরিকশাও ধাক্কা খায়। বাসের সঙ্গে অটোরিকশাটিও সড়কের পাশে খাদে উল্টে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে একজন মারা যান।  গুরুতর আহত চারজনকে  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত অজ্ঞাত পরিচয় (৩০) যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ইত্তেফাক/এমএএম