হাজারীবাগে বস্তিতে আগুন

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৯:৪৯

রাজধানীর হাজারীবাগ এলাকার বটতলা বাজারের পাশে একটি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

শাহজাহান শিকদার জানান, বটতলা বাজার এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছোট ছোট ১৫-১৬টি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ১০টি ইউনিট পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এনএ