মনপুরায় খাদ্য অধিদপ্তরের কর্মসূচির আওতায় ৩০ টাকা দরে খোলা বাজারে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিলারদের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়।
খোলা বাজারে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম শাহজাহান ও হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন কুমার ডাকুয়া, ট্যাগ অফিসার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহতাব উদ্দিন অপু ভূঁইয়া, ট্যাগ অফিসার পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, খাদ্য পরিদর্শক মো. আজিজুল হক, হাজির হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবুয়াল হোসে আবু মেম্বার, ডিলার মো. দুলাল মিয়া এবং মো. আজাদ।
সুলভ মূল্যে চাউল বিক্রয় প্রসঙ্গে খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন কুমার ডাকুয়া বলেন, ‘সপ্তাহে ৫ দিন সুলভ মূল্যে প্রতি কেজি চাল ৩০ টাকা করে বিক্রি করা হবে। ২ জন ডিলার প্রতিদিন ২ টন করে মোট ৪ টন চাল বিক্রি করতে পারবেন। প্রতি ডিলার প্রতিদিন জনপ্রতি ৫ কেজি করে চাউল বিক্রি করবেন। প্রতিদিন ১ জন ডিলার ৪০০ পরিবারের মাঝে এই চাল বিক্রি করবেন।’
