চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়া দিঘী গ্রাম এলাকার কাতল বিলে বহুদিন পর জলজ ফুলের রানি পদ্মফুল ফুটেছে। গত বছর তাড়াশের মাগুড়াবিনোদ ইউনিয়নের দোবিলা বিলে পদ্মফুল ফুটেছিল মাত্র কয়েকটি। স্থানীয়ভাবে মাইকিং করে সচেতন করা হচ্ছে চলনবিলে ভ্রমণ পিপাসুদের পদ্মফুল না তোলার জন্য। ছবি: ইত্তেফাক
