বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগে শিক্ষার্থীদের প্রকল্প নিয়ে তিনদিনব্যাপী এক প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
'এন্ড অব টার্ম' শীর্ষক এই প্রদর্শনীতে সদ্যসমাপ্ত সেমিস্টারে স্থাপত্যের শিক্ষার্থীদের তৈরি করা প্রকল্পগুলো প্রদর্শন করা হবে। প্রাথমিক ধাপের প্রকল্প থেকে নগর পরিকল্পনাবিষয়ক সমাধানও এতে অন্তর্ভুক্ত থাকবে।
শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার এ প্রদর্শনীর উদ্বোধন করবেন।
বুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক নায়না তাবাসসুম জানান, এই প্রদর্শনী চলবে ৪ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে।
