শান্তিগঞ্জে শোক র‍্যালি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপির বাসভবন প্রাঙ্গন থেকে শোক র‍্যালিটি বের হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সহসভাপতি তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল দাস, শিমুলবাক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

এ সময় শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসটিএম