সব ধরনের টি-২০ ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ।
ইনিংসের তৃতীয় ওভারে ক্রিজে আসেন সাকিব। ইনিংসের দশম ওভারে চামিকা করুনারত্নের প্রথম দুই বলে স্কুপ করে দুটি চার মারেন সাকিব।
এরমধ্যে প্রথম চার দিয়েই সবধরনের টি-২০ তে ৬ হাজার রানের মাইল ফলক স্পর্শ করন তিনি।
তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কৃতি করলেন তিনি। টি-২০ তে ৬ হাজার রানের পাশাপাশি ৪০০ উইকেট রয়েছে তার ঝুলিতে।
এদিকে মেহেদী হাসান মিরাজ ঝড়ে পাওয়ার প্লে নিজেদের করে নেয় বাংলাদেশ। মিরাজের ৩৮ রানের ইনিংসে ভর করে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৫৫ রান। তবে সপ্তম ওভারেই বিদায় নেন মিরাজ। ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলি বলে অ্যাক্রোস দ্য লাইন সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান।
মিরাজ আউট হওয়ার ৫ রানের মাথায়ই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। চামিকা করুণারত্নের বল ব্যাকফুটে ডিফেন্ড করতে যান। বল তার ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে মেন্ডিসের গ্লাভসে গিয়ে জমা হয়। ৫ বল খেলে ৪ রান করে যান তিনি।
