যুবলীগের খালেদ জামিনে মুক্ত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৮

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া তিন বছর কারাবন্দী থাকার পর গতকাল জামিনে মুক্তি পেয়েছেন। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন খালেদের কারারক্ষীদের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ বলেন, আদালতের জামিন সংক্রান্ত কাগজপত্র পাওয়ার পর যাচাই-বাছাই করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলার জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে কারারক্ষীদের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদ ভূঁইয়াকে র‌্যাব গ্রেফতার করে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অস্ত্র আইন, অবৈধভাবে জুয়ার আসর বসানোর অভিযোগে গুলশান ও মতিঝিল থানা এবং দুদকে মোট ৯ টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আদালত তাকে জামিন দেয়।

ইত্তেফাক/এমএএম