৯ দিনের আইসোলেশন কাটিয়ে কাজে ফিরলেন অমিতাভ বচ্চন। তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে নিজের করোনামুক্ত হাওয়ার কথা জানিয়েছেন।
আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে টুইটারে তিনি লিখেন, গতকাল কাজে ফিরলাম। …আপনাদের প্রার্থনা সফল হয়েছে। কৃতজ্ঞতা জানাই।
সুস্থ হয়েই নিজের ব্লগে ৭৯ বছর বয়সী এই অভিনেতা বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে ব্লগে লিখেন, গতকাল রাতেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অবশেষে একা থাকার সমাপ্তি। যদিও আরও সাতদিন বাধ্যতামূলক আইসোলেশন। আমি এই ৯ দিন পুরোপুরি আলাদা ছিলাম। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমি ধন্য। সকলকে প্রণাম ও ভালবাসা জানাই।
২৩ আগস্ট রাতে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।
প্রথমবার করোনায় আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন। হাসপাতালে বসেও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ।
