রংপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ৭০

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৮

রংপুর সদরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও অন্তত ৭০ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যারা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। বৃষ্টি মধ্যে উদ্ধার কাজ চালু রেখেছেন তারা। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ ধারনা করছেন পুলিশ ও ফায়ার সাভিস কর্মীরা। 

এদিকে রংপর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ইত্তেফাক/ইআ