চন্ডিপুর ইউনিয়ন জাতীয় পার্টি-জেপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৬

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়ন জাতীয় পার্টি জেপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চন্ডিপুর কেসি টেকনিক্যাল কলেজ মিলনায়তনে সম্মেলনে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহ্বায়ক ও চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপির আহ্বায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার। 

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির সদস্য সচিব ও ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, যুগ্ম আহবায়ক কাওসার উদ্দিন আহমেদ দুলাল, উপজেলা জেপির মহিলা পার্টির সভানেত্রী রাজিয়া সুলতানা রানী, উপজেলা যুব সংহতির সভাপতি ও ইউপি সদস্য মজনু হোসেন রনি, উপজেলা ছাত্র সমাজের সভাপতি জসীম মীর, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু, মহিলা পার্টির নেত্রী ও ইউপি সদস্য মুনিরা আক্তার হেপী প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জেপির যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান রানা ও যুব সংহতি নেতা মিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ইউনুস আলী সিকদার, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম দোদুল, উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি আক্তারুজ্জামান, ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্র সমাজের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ। 

নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম কাজী। সম্মেলনে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহাদাৎ হোসেন হিরু এবং আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী জেপিতে যোগদান করেন। এছাড়া নবগঠিত ৫নং চন্ডিপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা জেপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসন মঞ্জুর কারণে ইন্দুরকানীতে শান্তি বিরাজ করছে। ইন্দুরকানীতে কোন হানাহানি নেই। এখানে রাজনৈতিক কোন মামলা হামলা নেই। আগামীতে এ শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জুকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

ইত্তেফাক/এএএম