দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে কেউ মারা যাননি। তবে একই সময়ে ৩৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৬ দশমিক ৬৮।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৩ হাজার ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩২৮ জন।
এর আগের ২৪ ঘণ্টায় (৪ সেপ্টেম্বর, রবিবার) করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা যান। একই সময়ে ২৩০ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। এদিন শনাক্তের হার ৪ দশমিক ৯৩ শতাংশ ছিল। আর ৩ সেপ্টেম্বর (শনিবার) করোনা শনাক্ত হয়েছিল ১৫৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬ দশমিক ৫১।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
