দেশের জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীনের ২৫ বছর পূর্তি উপলক্ষে জমজমাট কনসার্টের আয়োজন করেছে ডিজিটাল অ্যাডভারটাইজিং এজেন্সি ব্র্যান্ডমিথ। এই আয়োজনে শিরোনামহীন পারফর্ম করবে সিম্ফোনি অর্কেস্ট্রাসহ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির কিংবদন্তিদের সঙ্গে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল ৪-এ কনসার্টটি অনুষ্ঠিত হবে।
একমাত্র হেডলাইনার শিরোনামহীনের সঙ্গে থাকবেন বাপ্পা মজুমদার, বেজবাবা সুমন, রাফা, শিশির আহমেদ, পলাশ নূর, সৈয়দ জিয়াউর রহমান তূর্য সহ আরো অনেকে।
অনুষ্ঠানের আয়োজক ব্র্যান্ডমিথের সঙ্গে পার্টনার হিসেবে থাকছে স্যামসাং, দারাজ, ফগ, গো জায়ান, বায়োস্কোপ এবং লিঙ্ক ৩। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে।

একমঞ্চে গাইবে নগরবাউল, অর্থহীন ও আর্টসেল