শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হারের কারণ 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে টানা হারে ফাইনাল থেকে অনেকটাই ছিটকে গেছে টুর্নামেন্টের হট ফেভারিট ভারত। তবে এবারের এশিয়া কাপের মিশন ভালোভাবেই শুরু করেছিলো ভারত। প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় তারা। আর দ্বিতীয় ম্যাচে ম্যাচে হংকংকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে ওঠে ভারত। 

তবে জয়ের ধারা বজায় রাখতে ব্যর্থ হয় ভারত। সুপার ফোরে পাকিস্তানের পর শ্রীলঙ্কার সঙ্গে হার তাদের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হার কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতের সমর্থকরা। তবে ভারত মূলত হেরেছে তাদের ব্যাটিং ব্যর্থতায়। টস হেরে ১৭৩ রান করলেও এই রান যথেষ্ট ছিল না। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা নিজেই বলেছেন, তারা ১০ থেকে ১৫ রান কম করছেন। ভারত ইনিংসের শুরু থাকে শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট গতিতে রান করেছেন। তবে, টি-২০ ক্রিকেটে কিছু ওভার থাকে যেই ওভারে ১৫-২০ রান নিয়ে রান নেট বাড়িয়ে নিতে হয়। শ্রীলঙ্কা ম্যাচে এই ধরনের ওভার বের করে নিতে ব্যর্থ হয়েছেন ভারতের ব্যাটাররা। 

কাপ্তান রোহিত শর্মা ৪১ বলে ৭২ রানের অসাধারন ইনিংস খেললেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। আর বিরাট কোহলি আগের ম্যাচগুলোতে রান পেলেও এই ম্যাচে ছিলেন পুরোপুরি ব্যর্থ। আর তাই ব্যাটিংয়ে সাবলীল ছিলেননা ভারতের ব্যাটাররা।

ভারতের মূল শক্তির জায়গা তাদের ব্যাটিং। কিন্ত শ্রীলঙ্কার সঙ্গে ১৫ ওভারেই হারায় তাদের স্বীকৃত ৬ ব্যাটারকে। শেষ দিকে স্পিন অলরাউন্ডার রাভিচান্দ্রান আশ্বিন ৭ বলে ১৫ করে ভারতের রান বাড়াতে সাহায্য করেলেও যে তা যথেষ্ট ছিলোনা তা ম্যাচ শেষ হতেই বোঝা যায়। 

অন্যদিকে ভারতের দুর্বলতা যে তাদের বোলিং তা আর নতুন করে বলার কিছু নেই। তার মধ্যে তাদের মূল পেসার জসপ্রিত বুমরাহর এই ম্যাচে না থাকা বেশ ভালো ভুগিয়েছে ভারতকে। অন্যদিকে রবিন্দ্র জাদেজার না থাকাও ভারতকে ভাবিয়েছে। জাদেজার ব্যাটিং ও বোলিং দুই সার্ভিস খুব মিস করছে ভারত।

অন্যদিকে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা ম্যাচ থাকে ভারতকে ছিটকে দিতে রেখেছেন অনন্য ভূমিকা। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও করছেন ৩৩ রান। শেষ দিকে ১৮৩ স্ট্রাইক রেটে ৩৩ রানই জয়ের ভীত গড়ে দেয় শ্রীলঙ্কাকে। বিবিসি

 

 

ইত্তেফাক/এসআর