গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি-জামায়াত জোটের সারাদেশ ব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ করেছেন নারীরা। উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহসভাপতি ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাছিমা আকন্দের নেতৃত্বে বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। এ বিক্ষোভ মিছিলে মহিলা আওয়ামী লীগের কর্মীরা অংশ নেন।
সেখানে উপস্থিত মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা জানান, বারবার বিএনপিকে জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসী কাজ করার সুযোগ দেওয়া হবে না। আগুন সন্ত্রাসের স্থান হবে না এই দেশে।
তারা বলেন, সারাদেশে আবারও অশান্ত এক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বিএনপি-জামায়াত গোষ্ঠী। তারা আসলে দেশের শান্তি পছন্দ করে না। তারা দেশের ময়লা আবর্জনা। আর এ কারণেই ঝাড়ু নিয়ে আমরা সেই আবর্জনা পরিষ্কার করতে এসেছি।
উল্লেখ্যে, পূর্ব ঘোষণা অনুসারে সারাদেশের বেশ কিছু এলাকায় কর্মসূচি প্রদান করেছে বিএনপি। এদিকে বিএনপির এই সমাবেশের ঘোষণার প্রতিবাদে দেশের বেশ কিছু এলাকায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।
