স্ত্রী মেগানকে ফেলেই রানিকে দেখতে যান প্রিন্স হ্যারি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৩

রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থার অবনতির সংবাদ শুনেই জার্মানি থেকে স্কটল্যান্ডের বালিমোর ক্যাসেলের উদ্দেশে পাড়ি জমান প্রিন্স হ্যারি। এমনকি স্ত্রী মেগান মার্কেলকে ছাড়াই তিনি রওনা হয়ে যান বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানায়, গ্রীষ্মকালীন ছুটি কাটাতে স্কটল্যান্ডের বালিমোর ক্যাসেলে অবস্থান করছিলেন রানি। সেখান থেকেই রানির অসুস্থতার কথা প্রথম প্রকাশ হয়। তবে চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতির কথা জানালে প্রিন্স উইলিয়ামসহ রাজ পরিবারের সদস্যরা স্কটল্যান্ডের উদ্দেশে বেরিয়ে পড়েন। 

ওই প্রতিবেদনে জানানো হয়, রানির অসুস্থতার খবর পাওয়ার পর পর একটি গাড়িতে করে অশ্রুসিক্ত চোখে আসেন প্রিন্স উইলিয়াম, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। আর প্রিন্স চার্লস এবং প্রিন্সেস অ্যানি এসময় বালিমোর ক্যাসেলেই ছিলেন। তবে এদিন সন্তানদের স্কুলের প্রথমদিন হওয়ায় প্রিন্স উইলিয়ামের স্ত্রী, কেট মিডলটন উইন্ডসরে ছিলেন বলে মনে করা হচ্ছে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার বালমোরাল ক্যাসল প্রাসাদে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার রাজকীয় বাসভবন বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, 'রানি আজ বিকেলে বালমোরালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।'

রানি এলিজাবেথ গ্রীষ্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে ছিলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন রানি।

ইত্তেফাক/জেডএইচডি