সাভারে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৮:১০

সাভারে শুক্রবার রাতে এক রাজমিস্ত্রি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সাভারের রাজফুলবাড়ীয়ার কালিনগর এলাকায়। নিহত ওই রাজমিস্ত্রীর নাম ইয়াসিন মিয়া (৩৫)।

গত শুক্রবার রাতে সীমা ও রহমত দম্পতির রুমে রাজমিস্ত্রি ইয়াসিনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়িওয়ালা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল প্রেরণ করা হয়।

সাভার মডেল থানার চামড়া শিল্পনগরী ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

ইত্তেফাক/এমএএম