সোনার দাম ভরিতে বাড়লো ১ হাজার ২৮৫ টাকা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২১:৫০

আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে বাড়ানো হ‌য়ে‌ছে ১ হাজার ২৮৫ টাকা। ফ‌লে রোববার (১১ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম পড়বে ৮৪ হাজার ৫৬৪ টাকা। যা আজ শনিবার পর্যন্ত ছিল ৮৩ হাজার ২৮০ টাকা।

শনিবার (১০ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

বাজু‌সের নতুন ঘোষণা ১১ সেপ্টেম্বর থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮৪ হাজার ৫৬৪ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরি নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৭১৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৯ হাজার ১৬৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ৩৮৬ টাকা।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

এর আগে গত ২২ আগস্ট সোনার দাম বাড়ানো হয়। তার আগে ১৮ আগস্ট সোনার দাম কিছুটা কমানো হয়েছিল। 

ইত্তেফাক/এনএ