জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১২ সেপ্টেম্বর) পৃথক পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন।
এর আগে, রোববার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সৈয়দা সাজেদা চৌধুরী শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।

সংসদ উপনেতা সাজেদা চৌধুরী আর নেই
একনজরে বরেণ্য রাজনীতিবিদ সাজেদা চৌধুরী