জাতীয় প্রেস ক্লাবে ফিটনেস সেন্টার উদ্বোধন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২০:১১

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘সাংবাদিকরা সবার খবর রাখলেও নিজেদের প্রতি বরাবরই উদাসীন থাকেন। কোভিডকালীন সময়ে সারাদেশে লকডাউন চলাকালে সবাই ঘরের মধ্যে থাকলেও সাংবাদিকদের মাঠে থাকতে হয়েছে খবর সংগ্রহ করার জন্য।’

তিনি বলেন, সাংবাদিকরা আলাদা করে শরীর চর্চার কাজটি করতে পারেন না সময়ের অভাবে। জাতীয় প্রেস ক্লাবে অবস্থানকালে তারা যাতে কাজের ফাঁকে নিজেদের শরীরের যত্ন নিতে পারে সে বিবেচনায় একটি ফিটনেস সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সোমবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তিনতলায় সদ্যনির্মিত ফিটনেস সেন্টার উদ্বোধনকালে যুব ও ক্রীড়ামন্ত্রী এসব কথা বলেন।

প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। তিনি বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের সদস্যদের পাশে সাইফ পাওয়ারটেক আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ 

ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপ-কমিটির আহবায়ক শাহনাজ সিদ্দিকী সোমবার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন-জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও ভানুরঞ্জন চক্রবর্তী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সাবেক সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সাংবাদিক নাসিমুন আরা হক মিনু, ডিবিসি টিভির বার্তা প্রধান প্রণব সাহা, সিনিয়র সাংবাদিক মো. সফিকুল করিম সাবুসহ জাতীয় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।  

ইত্তেফাক/এএএম