মা হচ্ছেন মাহি 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৭

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হতে চলেছেন। আগামী বছরের শুরুর দিকে মা হবেন তিনি। ইত্তেফাক অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন মাহি নিজেই। 

তিনি বলেন, 'মা হতে যাচ্ছি। সুখবরটি জেনেছি দুই মাস আগে। মা হব ৬-৭ মাস পরে।  এ অনুভূতি  বলে বোঝানো যাবে না। খবরটা পাওয়ার জন্য আমি সারাজীবন অপেক্ষা করেছি।' 

চিত্রনায়িকা মাহিয়া মাহি

বর্তমানে সিনেমা হলে চলছে মাহির 'লাইভ' সিনেমা। 

গেল বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি।

ইত্তেফাক/ইআ