সাজেদা চৌধুরীর আসন শূন্য ঘোষণা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৩১

প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সংসদীয় আসন ফরিদপুর-২ শূন্য ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সংসদ সচিবালয় আসন শূন্য ঘোষণার প্রজ্ঞাপন জারি করে। 

প্রজ্ঞাপনে বলা হয়, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

রোববার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরী মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ফরিদপুর-২ (নগরকান্দা) আসনে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন সাজেদা চৌধুরী। 

 

ইত্তেফাক/এএএম