মিরসরাইয়ে মসজিদ নির্মাণে অনুদান দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২১:২৩

মিরসরাইয়ে একটি মসজিদ নির্মাণকাজের জন্য অনুদান সহায়তা করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। 

মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের অন্তর্গত পশ্চিম মিঠানালা গ্রামে বায়তুর রহমত জামে মসজিদ (প্রস্তাবিত) নির্মাণের জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন তিনি। মসজিদ এসময় তিনি পরবর্তীতে আরও অনুদান দিবেন বলে আশ্বস্ত করেন।

যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট বলেন, আমরা আমাদের মসজিদ নির্মাণকাজের জন্য এই টাকা ব্যয় করবো। আশা করছি অন্য দানবীর ভাইয়েরাও আমাদের মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন। 

মসজিদ কমিটি এবং এলাকার মুসল্লীদের সাথে মতবিনিময়ে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, আমি যদি কখনো মারা যাই তাহলে আমার জানাজায় সবার আগে আপনারা আসবেন যারা আমার এলাকা বাসী।এলাকার বাহিরের বন্ধুরা আপনাদের আগে আসবেনা। তাই আমি আমার এলাকার মানুষের জন্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় আমি আমার সৎভাবে আয়ের কিছু অংশ দিয়ে শরিক হই। আমি চাই আমার জানাজায় লক্ষাধিক মানুষের সমাগম হোক। এই চিন্তা চেতনা থেকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণে আমি আপনাদের সঙ্গে ছিলাম-আছি-থাকবো। 

এ সময় মসজিদ কমিটির সভাপতি প্রফেসর মো. শাহজাহান, সহ-সভাপতি জনাব মুসামিয়া, সহ-সভাপতি ডা. রাগিব আহসান, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন, সদস্য জামসেদ আলম উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আছিফ রহমান শাহীন, ইমতিয়াজ অভিসহ আরও অনেকে।

ইত্তেফাক/এমএএম