ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) শেষকৃত্য অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শোকযাত্রার সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানির মরদেহ নিয়ে যাওয়া হবে লন্ডনের ওয়েলিংটন আর্চে। সেখান থেকে রানির দেহ আনা হবে উইন্ডসোর দুর্গে। পরে সেন্ট জর্জ চ্যাপেলে আসবে রানির মরদেহ। সেখানেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা হাজির থাকবেন। স্বামী ফিলিপের কবরের পাশেই শায়িত থাকবে রানির কফিনও। রানিকে শেষ বিদায় জানাতে গত কয়েকদিন থেকে দেশটিতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও রাস্তায় ১৭ ঘণ্টা অপেক্ষা করে শ্রদ্ধা জানিয়েছেন তার ভক্তরা।
