শুটিংয়ের সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘টাইটানিক’ খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পা পিঁছলে পড়ে গিয়ে আঘাত পান তিনি। এরপর দ্রুত তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদমাধ্যম দ্যা হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেট ‘লি’ সিনেমার শুটিং করছিলেন। এসময় পা পিছলে পড়ে যান। তবে এখন তিনি ভালো আছেন। শিগগিরই তিনি আবারও সেটে ফিরবেন।
এক বিবৃতিতে বলা হয়, ‘কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই ফিল্মিংয়ে ফিরবেন।’
ক্রোয়েশিয়ার একটি গ্রামে ‘লি’ সিনেমার শুটিং চলছে। ফটোগ্রাফার লি মিলারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এটি। ঐতিহাসিক এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে ৪৬ বছর বয়সী কেট উইন্সলেটকে। এটি পরিচালনা করছেন এলেন কুরাস।

গতবার নিয়েছিলেন ৩৫০ কোটি, এবার কত?