শরীয়তপুরে ৯ম শ্রেণির ছাত্রীর ‘আত্মহত্যা’  

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৩

শরীয়তপুরের ডামুড্যায় ময়না (১৫) নামে এক ৯ম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মো. শরিফ আহম্মেদ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

অফিসার ইনচার্জ মো. শরিফ আহম্মেদ বলেন, ‘আমরা একটি আত্মহত্যার লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে জেলায় ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়না ছাতিয়ানী গ্রামের বাসিন্দা মামুন আকনের মেয়ে। তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় লোকজন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

জানা যায়, ময়না কনেশ্বর এস সি এডওয়ার্ড ইন্সটিটিউটের ৯ম শ্রেণির ছাত্রী। তার মা শিরিন বেগম। তিনি বলেন, ‘ময়নার সঙ্গে ৪ বছর যাবত ইয়ামিন নামে একটি ছেলের সম্পর্ক চলে। ফোনে অনেক সময় ওই ছেলের সঙ্গে কথা বলতো। কিন্তু ছেলের বাবার নাম জানতাম না। আজকে হঠাৎ করে ফোনে কি হয়েছে সেটা জানি না। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ময়না কাউকে কিছু না বলে এ ঘটনা ঘটায়।’

ইত্তেফাক/এইচএম