সাপের কামড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:১৩

ঝিনাইদহে সাপের কামড়ে মধুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান এপো (৫০) মারা গেছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলা এস্তেকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি এস্তেকাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে।

মৃতের বন্ধু লিটন মিয়া জানান, বদিউজ্জামান শনিবার রাত ১০টার দিকে নিজ পুকুরের পাড়ে শ্যালো মেশিন চালু করতে যান। এসময় সাপে তাকে কামড় দেয়। পরিবারকে তিনি কোনো কিছিু জানাননি। এরপর বিষের যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত ১টার দিকে তিনি মারা যান। সাপের কামড়ের পর তিনি প্রায় ৩ ঘণ্টা বাড়িতে ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি তিনি শুনেছেন।

ইত্তেফাক/এইচএম