রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২ দুইটার দিকে এ সংঘর্ষ হয়। বিএনপির সমাবেশ শুরু হওয়ার আগেই এই সংঘর্ষ হয় এবং এতে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।
জ্বালানি তেলসহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং দলের চার নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার ১৬টি স্থানে সমাবেশের অংশ হিসেবে হাজারীবাগে এই সমাবেশ করে বিএনপি। তবে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডে এ সমাবেশ হওয়ার কথা ছিল।
এদিকে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ঠিক উল্টে পাশে বেড়িবাঁধের পাশেই একটি মাঠে বিএনপির সমাবেশ চলছে। সমাবেশে বিএনপির শত শত নেতাকর্মী লাঠি ও জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে জড়ো হচ্ছে। সেখানে সড়কের দুই প্রান্তে থাকা দুই দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এহসানুল ফেরদৌস উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশে তো লাঠির দরকার নেই। সেজন্য আমরা সমাবেশে আসা লোকজনকে লাঠি সরিয়ে ফেলতে বলা হয়েছে।

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন