শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:০১

শিবগঞ্জে স্বামীর বটির কোপে রিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ ওই গ্রামের মনিরুল ইসলামের  স্ত্রী ও তিন সন্তানের জননী।

স্থানীয়রা জানান, কিছু দিন আগে থেকেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে ছিল। এর জের ধরে রোববার বিকেল ৫ টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।  এক পর্যায়ে পাশে থাকা একটি বটি দিয়ে রিনার পেটে ও মাথায় আঘাত করেন মনিরুল ইসলাম । খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে রিনার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামী মনিরুলকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ইত্তেফাক/এসএস