দ্রাবিড়কে টপকে গেলেন কোহলি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৬

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ রানের ক্ষেত্রে ভারতের কিংবদন্তি ও বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কে পেছনে ফেললেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

গতকাল হায়দ্রাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩ চার ও ৪ ছক্কায় ৪৮ বলে ৬৩ রান করেন কোহলি। এই ইনিংসের সুবাদেই দ্রাবিড়ের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে দ্রাবিড়ের চেয়ে এখন ১৪ রানে এগিয়ে কোহলি। ভারতের হয়ে ৪৭১ ম্যাচে ৫৩.৬২ গড়ে কোহলির নামের পাশে রয়েছে ৭১টি সেঞ্চুরিসহ ২৪০৭৮ রান। অন্যদিকে, ভারতের হয়ে ৫০৪ ম্যাচে ৪৮ শতকসহ ২৪০৬৪ রান করেছেন দ্রাবিড়। 

বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ  রানের বিশ্বরেকর্ডটি ক্রিকেট ইশ্বর শচীন টেন্ডুলকারের দখলে। ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচে ১০০ সেঞ্চুরিসহ  ৪৮.৫২ গড়ে ৩৪৩৫৭ রান করেছেন টেন্ডুলকার।

ইত্তেফাক/এসএস