জাতিসংঘে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৬

ভেনিজুয়েলার সরকার সোমবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থার সঙ্গে কাজ করা স্বাধীন বিশেষজ্ঞদের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। প্রতিবেদনে অভিযোগ ছিল যে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ব্যক্তিগতভাবে সরকার বিরোধীদের আটকসহ কারা হেফাজতে থাকাকালীন বৈদ্যুতিক শক, শ্বাসরোধ ও অন্যান্য নিষ্ঠুর কাজ করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জেনেভায় ভেনিজুয়েলার রাষ্ট্রদূত হেক্টর কনস্ট্যান্ট রোজালেস গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের জন্য কাজ করা বিশেষজ্ঞদের মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটিকে একটি 'ছদ্ম প্রতিবেদন' হিসেবে প্রত্যাখ্যান করেছেন।


সর্বশেষ এই প্রতিবেদনে অধিকার লঙ্ঘনের একটি স্ট্রিং সম্পর্কে নতুন বিবরণ প্রকাশ করা হয়েছে। মানবতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধসহ মাদুরোর শাসনামলে এবং তার অভ্যন্তরীণ বৃত্তের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন।

প্রতিবেদনটিতে অভিযোগ আছে, মাদুরো কিছু ক্ষেত্রে নির্যাতনের নির্দেশ দিয়েছিলেন, তবে নির্দিষ্ট উদাহরণের কোনও বিবরণ দেননি। ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের নেতা মার্টা ভ্যালিনাস গত সপ্তাহে দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, বিভিন্ন কিন্তু সামঞ্জস্যপূর্ণ সাক্ষ্যের ভিত্তিতে এই ধরনের সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

ইত্তেফাক/ডিএস/এসসি