হাজারো মানুষের পদচারণায় শরীয়তপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:০০

শরীয়তপুরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন। দিনটি উপলক্ষে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে আনন্দ র‌্যালি বের করে জেলা আওয়ামী লীগ ও যুবলীগ। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) শরীয়তপুরের পালং-জাজিরাতে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর আহ্বানে এই আয়োজন করা হয়। এর আগে ২৮ সেপ্টেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্বলন করে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা হয়।

হাজারো মানুষের পদচারণায় শরীয়তপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

দিনটিকে ঘিরে বাদ জোহর শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করার পাশাপাশি বিকেলে দলের জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এসময় প্রধান অতিথি হিসেবে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু ও বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে উপস্থিত ছিলেন। এছাড়া শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

হাজারো মানুষের পদচারণায় শরীয়তপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

দিনটি উপলক্ষে জাজিরা, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট, নড়িয়া উপজেলা ও সখিপুর থানায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।

ইত্তেফাক/এমএএম