অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সাংস্কৃতিক সন্ধ্যা গত রবিবার সিডনির এক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে একক সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী কণ্ঠ শিল্পী এমডি রুহুল আমিন।
আয়োজিত সাংস্কৃতিক সমাবেশ ও নৈশ ভোজে বক্তব্য রাখেন- বিএনপির অস্ট্রেলিয়া শাখার একাংশের সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, বাংলাদেশি ব্রাদার্স সিডনি অ্যাসোসিয়েশন ইনকের সভাপতি হাসিবুর রহমান হাফিজ, জিএম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জর্জ মাইকেল।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন শেখ, মোহাম্মদ জাকারিয়া ও লিওন আহমেদসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন। ‘বন্ধু মহলের’ আয়োজনে এই অনুষ্ঠানে রুহুল আমিনের একক গান প্রবাসি বাংলাদেশিদের মুগ্ধ করে।।

টাইগারদের ম্যানেজারের পদ থেকে বরখাস্ত নাফীস ইকবাল
কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রধান আসামি ৩ দিনের রিমান্ডে