দুই বছর আগেই মা হলেন বুবলী!

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৫

অভিনেতা শাকিব খানের সঙ্গে নায়িকা শবনম বুবলীর প্রেম, বিয়ে নিয়ে ঢালিউডে গুঞ্জন অনেক দিনের। আবার বুবলীর সন্তান হয়েছে এমন তথ্য নিয়েও ঢালিউডে আলোচনা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিনেতা জানান, বুবলী সন্তানের মা হয়েছেন তা সঠিক। কিন্তু ছেলে না মেয়ে হয়েছে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি তিনি।

২৭ সেপ্টেম্বর হঠাৎ করেই বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়াতেও আলোচনা রয়েছে এই ঘটনা। সবাই কৌতুহলী হয়ে জানতে চাইছেন বুবলীর বাচ্চা সম্পর্কে। কবে মা হয়েছেন নায়িকা, কে সেই সন্তানের বাবা? এনিয়ে মুখ না খুললেও ইঙ্গিত দেন বুবলী। 

২৭ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নিয়ে বলতে গেলে আমার আরও কয়েকদিন সময় প্রয়োজন।আমি এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে...। আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সব কিছু আপনাদের জানাবো! আমার প্রফেশনাল ও ব্যক্তিগত জীবন দু’টি ভিন্ন বিষয়। তাই আপাতত এ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করছি। দ্রুতই একটি সংবাদ সম্মেলন ডেকে এ বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরবো।

এদিকে ,শাকিব-বুবলীর নানা সূত্রে নতুন খবর বাতাসে উড়ছে। দুই বছর আগেই নাকি শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলী। জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। সেই ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান। বয়স হয়েছে ২ বছর ৩ মাসের বেশি!

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছিল বুবলীর সঙ্গে শাকিব খান প্রেম করছেন। দুজন বিয়ে করছেন বলেও মিডিয়ায় গুঞ্জন আছে!

ইত্তেফাক/কেকে